ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু।

আরও পড়ুন : জ্বালানি তেলে দিনে ভর্তুকি ১৬৭ কোটি টাকা

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ পুলিশ একাডেমি-এ ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তরের লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের পোশাক নিয়ে প্রত্যাশা ও সন্তুষ্টি বিবেচনা করে ঐতিহ্যবাহী নতুন পোশাক প্রদানের বিষয়েও সরকার আলোচনা করছে।

আরও পড়ুন :ভুয়া সনদে সরকারি চাকরিতে ৮ হাজারের বেশি কর্মকর্তা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট প্রবেশনার এবং বেস্ট একাডেমিক এই দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফয়সাল।

এছাড়াও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬