ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ দুর্ঘটনায় নারী ও শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক শিশু রয়েছেন। প্রাথমিক ধারণা, নিহতরা একই পরিবারের সদস্য।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার আগে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রেললাইনে বসেছিলেন। সেই সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬