সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়াউর রহমান-এর অবদানকে অতীতে খাটো করার চেষ্টা করা হয়েছে, যা প্রমাণ করে তিনি মুক্তিযুদ্ধে একটি অনিবার্য চরিত্র ছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন-এ বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “অতীত নিয়ে পড়ে থাকলে আমাদের এক চোখ অন্ধ, আর অতীতকে সম্পূর্ণ ভুলে গেলে আমাদের দুই চোখই অন্ধ।”
তিনি আরও বলেন, অতীতকে ঘিরে অতিরিক্ত বিতর্ক দেশের অগ্রগতিকে ব্যাহত করেছে।
বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।





















