ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে ‘মিথ্যা অভিযোগ’ নিয়ে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হামলা ও চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার পলবান্ধা উজানপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ মার্চ রাতের ঘটনার বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সামিউল হক জানান, মামলার বাদী নাজমা হক তাঁর স্ত্রী। একটি কুচক্রী মহলের প্ররোচনায় প্রলোভনের মাধ্যমে তাকে দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছিল, ১০-১৫টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি তার বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ভাঙচুর চালায়। তবে সামিউল হক দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং কেউ তার বাড়িতে প্রবেশ বা চাঁদা দাবি করেনি।

তিনি আরও বলেন, অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইতোমধ্যে তিনি ওই অভিযোগ প্রত্যাহার করেছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামপুরে ‘মিথ্যা অভিযোগ’ নিয়ে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬