স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দিবসটি সফলভাবে উদযাপিত হওয়ায় উভয়েই সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতি স্মরণ করে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
সাক্ষাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















