এনসিপির ৪ নেতার পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে এর অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের কাছেও দেওয়া হয়েছে।
পদত্যাগকারী নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া। পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন।
মো. আলাউল হক বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না, তাই পদত্যাগ করেছি।”
অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, “পরিবর্তনের প্রত্যাশা নিয়ে দলে যোগ দিলেও সেই প্রত্যাশার প্রতিফলন পাইনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





















