সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ভাড়া আদায়, লক্ষ্মীপুরে ৪ কাউন্টারকে জরিমানা ৪০ হাজার
লক্ষ্মীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পবিত্র ইদুল ফিতর শেষ হলেও বাড়তি ভাড়া আদায় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী ঘাটে ৪ বাস কাউন্টারকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এই অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা সাংবাদিকদের জানান, ঈদ শেষে মানুষ ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার পথে অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানি করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহী পরিবহন,শ্যামলী পরিবহন,জোনাকি পরিবহন,সোনিয়া ক্লাসিক এর কাউন্টার কে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা জরিমানা আদায় করা হয়েছে।























