সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে অষ্টমী স্নান সম্পন্ন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বীর উত্তম খালেদ মোশারফ ব্রীজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে অষ্টমী স্নান শুরু করেন হাজারো পুণ্যার্থী। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, গৌর নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি বিপুল মিয়া,সাবেক ব্যাংকার প্রদ্যুৎ নারায়ন দাস সহ হাজারো পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
স্নানোৎসবে থানা পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।























