চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন শনিবার (২৮ মার্চ) । রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, শনিবার দুপুর ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হয়ে সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাতযাপন করবেন।
রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদর ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তিনি।
নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। সফর উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।





















