ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৬ মার্চ: বাঙালির গৌরব ও শোকের দিন

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২৬ মার্চ, বাঙালি জাতির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি ঘোষণা করেছিল, “আমি মুক্ত, এদেশ আমার”। ৩০ লক্ষ শহিদ, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আজ স্বাধীনতার ৫৫ বছর পূর্ণ হলো।

২৬ মার্চ বাঙালি জাতির জীবনে একসঙ্গে গৌরব ও শোকের প্রতীক। পাকিস্তানি শাসকদের শোষণ এবং ভাষা-সংস্কৃতির ওপর আগ্রাসনের বিরুদ্ধে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধিকারের আন্দোলনে। ২৫ মার্চ মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের শপথ গ্রহণ করে। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে আমাদের বীর পূর্বপুরুষেরা অর্জন করেছিলেন জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন—মহান স্বাধীনতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের দিনে বাণী দিয়েছেন। জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে দেশের জন্য আত্মদানকারী বীর সন্তানদের, মুক্তিযুদ্ধের সংগঠক এবং নৃশংস গণহত্যার শিকার লাখ লাখ সাধারণ মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের।

আজ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত হবে। তবে এবার গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে না।

এদিন সরকারি ছুটি, এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ও বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৬ মার্চ: বাঙালির গৌরব ও শোকের দিন

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬