ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি মজুত ৩০ দিনের, নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, বর্তমানে দেশে সব ধরনের জ্বালানি তেলের প্রায় ৩০ দিনের মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জেট ফুয়েলের দাম বাড়ানোর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি খাতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে পাঁচটি আইন চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব আইন মূলত অর্থ সংক্রান্ত, যার মধ্যে রয়েছে মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত খসড়া নীতিমালা, ২০২৫-২৬ অর্থবছরের অর্থ আইন এবং আবগারি শুল্ক সংশোধন সংক্রান্ত বিধান।

নাসিমুল গণি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক আইনগুলোকে সময়োপযোগী করা এবং ইতিবাচক সংস্কারগুলোকে স্থায়ী রূপ দেওয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি মজুত ৩০ দিনের, নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬