ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর, তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রে আধুনিক স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ এবং ঐতিহাসিক সম্প্রচার সরঞ্জাম সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ‘কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অনিশ্চয়তায় পড়ে, তখন এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এ ঘোষণা মুক্তিযুদ্ধে নতুন গতি এনে দেয় এবং জনগণের মাঝে সাহস ও প্রেরণা জাগিয়ে তোলে।

মন্ত্রী আরও বলেন, একটি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে তার ইতিহাস সংরক্ষণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই কালুরঘাট বেতার কেন্দ্রকে ঘিরে একটি আধুনিক স্মৃতি জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে শহীদ জিয়ার ভাস্কর্য নির্মাণ এবং মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত সম্প্রচার সরঞ্জাম সংরক্ষণ করা হবে।

তিনি জানান, কালুরঘাট বেতার কেন্দ্র ও জিয়াউর রহমানের স্মৃতিকে সমন্বিত ব্যবস্থাপনায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্বগাঁথা তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন জনযুদ্ধ, যার পেছনে রয়েছে ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনের মতো দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এসব ঐতিহাসিক ধাপ সংরক্ষণ ও উপস্থাপনে সরকার কাজ করছে।

পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর, তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬