কালো তিলে কষা মুরগি: স্বাদে ভিন্ন, রঙে অনন্য এক পদ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দই-মাংসের মতো সাদা নয়, আবার লাল ঝোলের মতোও নয়—কালো তিলের কারণে এই কষা মুরগির রং হয় গাঢ় কৃষ্ণবর্ণ, আর স্বাদ হয় একেবারেই আলাদা। ঠিকভাবে রান্না করতে পারলে এই পদ দিয়েই অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যাবে!
🥘 উপকরণ
মুরগির মাংস – ৭৫০ গ্রাম
কালো তিল – ৪-৫ টেবিল চামচ
পেঁয়াজ – ২টি (কুচি)
আদা – ১ ইঞ্চি (বাটা/কুচি)
রসুন – ৮-১০ কোয়া
কাঁচালঙ্কা – ৫-৬টি
সর্ষের তেল – পরিমাণমতো
লবণ – স্বাদমতো
হলুদ গুঁড়া – ১ চা-চামচ
তেজপাতা – ১টি
শুকনা লঙ্কা – ৩-৪টি
ছোট এলাচ – ৩-৪টি
দারচিনি – ১ টুকরো
👩🍳 প্রস্তুত প্রণালী
প্রথমে শুকনো কড়াইয়ে কালো তিল হালকা ভেজে নিন। ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে অল্প পানি দিয়ে পেস্ট বানিয়ে রাখুন।
এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা ও শুকনা লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
এরপর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে মুরগির মাংস দিয়ে প্রথমে ২–৩ মিনিট জোর আঁচে কষান।
তারপর আঁচ কমিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
এ পর্যায়ে কালো তিলের পেস্ট দিয়ে আবার কষিয়ে নিন। অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন এবং ভাপে মাংস সেদ্ধ হতে দিন।
সবশেষে এলাচ ও দারচিনি শুকনো ভেজে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিন।





















