ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে দেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে।”

তিনি আরও বলেন, “২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। যদিও তা প্রতিরোধ করা সম্ভব হয়নি, তবে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ গড়ে তুলে সশস্ত্র প্রতিরোধ শুরু করে। এখান থেকেই দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের সূচনা হয়।”

প্রধানমন্ত্রী শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে আমরা শহীদদের প্রতি সঠিক শ্রদ্ধা প্রদর্শন করতে পারি।”

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “আল্লাহ যেন সকল শহীদের বিদেহী আত্মাকে মাগফেরাত দান করেন।” পাশাপাশি, ২৫ মার্চ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬