ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে সাংবাদিকের সঙ্গে আইনজীবীর অশোভন আচরণ: জেইউজের তীব্র নিন্দা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর আদালত চত্বরে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান এর সঙ্গে দুইজন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, “মঙ্গলবার আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে সাংবাদিকের সঙ্গে এ ধরনের অশোভন ও অমর্যাদাকর আচরণ অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।”

নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়েছে, বেনজীন খান দীর্ঘদিন ধরে মামলার বাদী হিসেবে নিয়মিত আদালতে উপস্থিত থাকেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের আচরণ পেশাগত নৈতিকতা ও আইনি সংস্কৃতির পরিপন্থী। আদালত প্রাঙ্গণ ন্যায়বিচার ও শৃঙ্খলার প্রতীক হওয়ায় এই ধরনের ঘটনার ফলে বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়।

সাংবাদিক ইউনিয়ন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদালতে সাংবাদিকের সঙ্গে আইনজীবীর অশোভন আচরণ: জেইউজের তীব্র নিন্দা

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬