ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে মহানন্দায় ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে মহানন্দা নদীতে ডুবে মাহিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মহানন্দা নদীর দ্বারিয়াপুর নতুনপাড়া এলাকার একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিন দ্বারিয়াপুর এলাকার কৃষিবিদ রোকনুজ্জামানের ছেলে। তিনি রাজশাহীর একটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাহিন তার বাবা ও ছোট ভাইকে নিয়ে মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় ছোট ভাই ও বাবাকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মাহিন পানিতে তলিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, রাজশাহী ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের ছুটিতে মহানন্দায় ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬