সংবাদ শিরোনাম ::
ছুটির ঘাটতি পুষিয়ে নিতে শনিবার খোলা প্রাথমিক বিদ্যালয়
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১০টি শনিবার পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে বলা হয়েছে, রমজানের ছুটি শেষে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিক্ষার্থীদের পাঠ্যক্রমে পিছিয়ে পড়া কাটিয়ে উঠতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।























