ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল না দেয়ায় ফিলিং স্টেশন কর্মচারিদের মারপিট, যুবদল নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ি জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের দুই কর্মচারিকে মারপিট করার অভিযোগে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুমন পাইককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) রাতে বাগেরহাট শহরের শহীদ মিনার এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম শেখ দুপুরে এতথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে খানজাহান আলী ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ি জ্বালানি তেল না দেওয়ায় পাম্পের দুই কর্মচারিকে মারপিট করেন বাগেরহাট পৗর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুমন পাইকসহ তার লোকজন। এই মারপিটের ঘটনায় পাম্পের দুই কর্মচারি গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর অর্নিষ্টকালের জন্য এই ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ করে দেয়। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে পাম্পের সামনে নোটিশ টাঙিয়ে দেয়া হয়। এই মারপিটের অভিযোগে ফিলিং স্টেশনের মালিক মর্শিদকুলি খান বাদী হয়ে রাতে বাগেরহাট সদর মডেল থানায় যুবদল নেতা সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলা দায়েরের পর রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে যুবদল নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেল না দেয়ায় ফিলিং স্টেশন কর্মচারিদের মারপিট, যুবদল নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬