ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা হলেও প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

গত সোমবার (২৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাটে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পালাশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (২৬ মার্চ) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় হালকা মানের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬