ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ঈদে পর্যটন স্পটে মানুষের ভিড়

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ মানেই আনন্দের ছুটির শুরু। এবারের ঈদেও পঞ্চগড় জেলায় উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্ণার, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ইকোপার্ক, ভিতরগড় মহারাজা দীঘিসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঈদের শুরু থেকেই পর্যটকের পদচারণা লক্ষ্য করা গেছে।

ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পর্যটকেরা এই দর্শনীয় স্থানে ছুটেছেন। নানান বয়সী দর্শনার্থীদের মধ্যে নবদম্পতি ও পরিবারসহ মানুষ ঘুরছেন, খাচ্ছেন, শিশুরা খেলায় মেতে উঠছে। ঘোড়ার গাড়িতে চড়ে, টাওয়ারে উঠে এবং বিভিন্ন ভাস্কর্যের পিঠে চড়ে আনন্দ উপভোগ করছেন তারা। এতে ঈদের আনন্দের মাত্রা কয়েকগুণ বেড়েছে।

প্রতিবছরই হাজার হাজার পর্যটক পঞ্চগড়ে বেড়াতে আসেন। এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ এসেছে সমতলের চা বাগান, সীমান্তবর্তী গ্রাম, নদীর পাড় ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে।

তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, চাওয়াই নদীর পাড়, মিড়গড় ইকোপার্ক, হিমালয় পার্কসহ সরকারি ও বেসরকারি পর্যটন স্পটে ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকেরা বিনোদনে মেতে আছেন।

শাহিন ও মেঘনা নামের এক দম্পত্তি জানিয়েছেন, পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে এবারের ঈদ খুব আনন্দময় ও অন্যরকম কাটছে।

পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে আনন্দ উপভোগ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সড়কে নিয়োজিত জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বলেন, “সর্বস্তরের মানুষ এবারের ঈদ অন্যভাবে উপভোগ করছেন। তাদের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যটন স্পটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ঈদে পর্যটন স্পটে মানুষের ভিড়

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬