ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন, প্রধান নির্বাচক হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন—নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন।

সোমবার (২৩ মার্চ) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলে নতুন নেতৃত্বের সূচনা হলো।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের সঙ্গে নতুন করে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এর আগে তিনি বাংলাদেশ পুরুষ ও নারী—উভয় দলেরই জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের অধীনে আগের প্যানেলেও তিনি দায়িত্ব পালন করেছেন।

নির্বাচক প্যানেলের নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলামের দুই দশকের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করা নাঈমের দখলে রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির জাতীয় রেকর্ড।আইসিসির মাসসেরা সাহিবজাদা ফারহান ও অরুন্ধতী রেড্ডি

অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এই প্যানেলে যুক্ত হয়েছেন। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার অবসর গ্রহণের পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন।

বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন, প্রধান নির্বাচক হাবিবুল বাশার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬