ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

গেট বন্ধ হয়নি সময়মতো? ১২ মৃত্যুর ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মর্মান্তিক বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় এবার দায়িত্বরত গেটম্যানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আহত বাসযাত্রী শেফালী আক্তার লাকসাম রেলওয়ে থানায় এই মামলা করেন। তিনি নিহত সোহেল রানার খালা এবং দুর্ঘটনার সময় নিজেও বাসটিতে ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দিন জানান, গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় (অবহেলায় মৃত্যু) মামলা নেওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদে নিজ জেলা চুয়াডাঙ্গা থেকে কুমিল্লার লাকসামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার ভোরে পদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরই ওই ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, ট্রেন আসার সময় গেট সময়মতো বন্ধ না করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

গেট বন্ধ হয়নি সময়মতো? ১২ মৃত্যুর ঘটনায় মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬