ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা বন্ধ করতে হবে, শফিকুর রহমানের কঠোর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ বন্ধ করে সরকারকে সঠিক পথে ফিরতে হবে, নইলে এর পরিণতি ভালো হবে না।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের সঙ্গে প্রতারণা চলছে। অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। “এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত কীভাবে দেওয়া হবে?”—এ প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে, অনিয়ম থাকলেও তা মেনে নেওয়া হয়েছে দেশের স্বার্থে। তবে সরকার যদি সঠিক পথে না ফেরে, তাহলে জনগণ তা মেনে নেবে না।

বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবন প্রসঙ্গে তিনি জানান, সেখানে তিনি বসবাস করবেন না। বরং রাষ্ট্রীয় প্রয়োজনে ও বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য সেটি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ দেখতে চায় জনগণ। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তার প্রতিবাদ ও প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারণা বন্ধ করতে হবে, শফিকুর রহমানের কঠোর মন্তব্য

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬