ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘অপসাংবাদিকতা’ রুখতে জবাবদিহির ওপর জোর তথ্যমন্ত্রীর

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মতো গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

রোববার (২২ মার্চ) আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন জবাবদিহিতার মধ্যে থাকেন, তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে কে প্রকৃত সাংবাদিক—তা নির্ধারণের দায়িত্ব সাংবাদিকদের নিজেদেরই নিতে হবে।

তিনি মন্তব্য করেন, “কে ছোট বা বড় সাংবাদিক, কে লেখাপড়া জানে—এসব দেখার দায়িত্ব আমাদের নয়। আমরা পাঠক হিসেবে ভালো সাংবাদিকতাই প্রত্যাশা করি।” একইসঙ্গে তিনি প্রেসক্লাবগুলোর নেতৃত্বকে একটি টিম গঠন করে প্রকৃত সাংবাদিকদের তালিকা নির্ধারণের আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার মতো পেশায় সহজে বিত্তবান হওয়া যায় না। এটি মেধা ও যোগ্যতার কাজ, তাই এই পেশাকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। তবে পরিচয়ের সংকট তৈরি হলে তা রাষ্ট্র ও সমাজ—উভয়ের জন্যই বিব্রতকর হয়ে ওঠে।

তিনি আরও বলেন, “কতিপয় ব্যক্তির কারণে সাংবাদিকতা পেশা বিতর্কিত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান।” একইসঙ্গে তিনি রাজনীতিতেও একই ধরনের সংকটের কথা তুলে ধরেন।

‘অপসাংবাদিকতা’ রোধে একটি কার্যকর প্রক্রিয়া তৈরির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এতে সৎ সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং কেউ সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করতে পারবে না।

তিনি আশা প্রকাশ করেন, সংবাদপত্রের মালিক, সাংবাদিক ও সরকার—এই তিন পক্ষের সমন্বয়ে শিগগিরই সাংবাদিকতাকে একটি সম্মানজনক কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘অপসাংবাদিকতা’ রুখতে জবাবদিহির ওপর জোর তথ্যমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬