ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ খুলতে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হলে আমেরিকা ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আঘাত হানবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দেবে। ট্রাম্প জানান, হামলার শুরু হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র থেকে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে সংঘটিত যুদ্ধ চলমান। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই জানিয়েছে, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে তারা আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করবে। এর ফলে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হতে পারে। যদিও ইরান বিশেষভাবে ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে।

শেষ ২৩ দিনে যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদে ক্ষতি ঘটেছে। ইতিমধ্যে ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং ৬টি কেসি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। ইজরায়েলের হাইফা তেল সংশোধনাগারসহ মধ্যপ্রাচ্যজুড়ে তেল ও গ্যাসের একাধিক ভাণ্ডার ধ্বংস করেছে ইরান। হরমুজ কার্যত বন্ধ থাকায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে পৌঁছেছে।

এই পরিস্থিতিতে আমেরিকা হরমুজ প্রণালী মুক্ত করতে সর্বশক্তি দিয়ে উদ্যোগ নিচ্ছে, এবং ট্রাম্পের হুঁশিয়ারি তেহরানকে সর্তক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হরমুজ খুলতে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬