ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্পর্ক নিয়ে মুখ খুললেন মানসী সেনগুপ্ত

বিচ্ছেদ হলেও মা-বাবার দায়িত্ব পালন করব

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেখতে দেখতে এক বছর পূর্ণ করল অভিনেত্রী মানসী সেনগুপ্তর ছেলে। ব্যস্ততার মাঝেও ঘরোয়া আয়োজনে ছেলের প্রথম জন্মদিন উদযাপন করেছেন তিনি। পরিবার-পরিজনের উপস্থিতিতে ছোট পরিসরেই আনন্দঘন পরিবেশে দিনটি কাটান এই অভিনেত্রী।

শুটিং ও সংসার—দুটো সামলাতে ব্যস্ত সময় পার করছেন মানসী। এরই মধ্যে নতুন ধারাবাহিকের কাজও শুরু করেছেন। তবে বিশেষ এই দিনটিতে ছুটি নিয়ে ছেলের জন্মদিন উদযাপনে সময় দিয়েছেন তিনি।

মানসী জানান, “ছোট্ট ছেলের এখনও কিছু বোঝার বয়স হয়নি। তাই ঘরোয়া আয়োজনে মামা-মাসিদের নিয়ে দিনটি উদযাপন করেছি।”

তবে জন্মদিনের আনন্দঘন আয়োজনের মধ্যেই সামনে এসেছে তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের বিষয়টি। ছেলেকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে লেখা—“তোমার মাও আমি, বাবাও আমি”—এই মন্তব্য ঘিরে শুরু হয় নানা আলোচনা।

এ প্রসঙ্গে মানসী খোলামেলা জানিয়েছেন, স্বামীর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে রয়েছে। তিনি বলেন, “সন্তানদের কথা ভেবে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর সম্ভব হচ্ছে না। আমরা ডিভোর্সের জন্য আবেদন করেছি।”

তবে বিচ্ছেদের পথে থাকলেও সন্তানদের প্রতি দায়িত্ব পালনে দু’জনই সচেতন থাকবেন বলে জানান তিনি। ছেলের জন্মদিনেও তার স্বামী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে মানসী সেনগুপ্তকে ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্পর্ক নিয়ে মুখ খুললেন মানসী সেনগুপ্ত

বিচ্ছেদ হলেও মা-বাবার দায়িত্ব পালন করব

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬