ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা জিলা স্কুলের প্রাক্তনদের মিলনমেলা, দেড় হাজারের অংশগ্রহণে ইফতার

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের বন্ধন ও স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করতে পাবনা জেলা স্কুলে দেড় হাজারেরও বেশি প্রাক্তন ছাত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইফতারি মাহফিল। পাবনা জেলা স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত বুধবার (১৮ মার্চ), ২৮ রমজানে স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

ইফতারিকে ঘিরে কয়েক দিন ধরেই প্রাক্তনদের মধ্যে ছিল উৎসবের আমেজ। আলোকসজ্জায় সাজানো হয় পুরো ক্যাম্পাস। ইফতারের প্যাকেট বিতরণ, সুভেনির, ব্যাচভিত্তিক বসার ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশনায় আয়োজনটি হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী।

১৯৫৭ সালের প্রাক্তন থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। ইফতারের পরও দীর্ঘ সময় প্রাঙ্গণজুড়ে চলে আড্ডা, কুশল বিনিময় আর স্মৃতিচারণ। অনেকেই যেন ফিরে যান নিজেদের স্কুলজীবনের দিনগুলোতে।

এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আহসান হাবীব এটম বলেন, ২০২৮ সালের পুনর্মিলনী সামনে রেখে সংগঠন কাজ শুরু করেছে। এই আয়োজন তারই অংশ। তিনি বলেন, প্রাক্তনদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।

অর্থ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শাহীন বলেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রাক্তনদের অংশগ্রহণ তাঁদের অনুপ্রাণিত করেছে।

সংগঠনের সদস্য জামিউল হাসান সোহান বলেন, অনুষ্ঠান শেষে প্রাক্তন ছাত্ররাই স্বেচ্ছাশ্রমে মাঠ পরিষ্কার করেছেন। তিনি বলেন, “পেশা বা পরিচয় যাই হোক, সবাই একসঙ্গে বসে ইফতার করেছেন, একসঙ্গে কাজ করেছেন—এটাই স্কুলের সবচেয়ে বড় শক্তি।”

আয়োজকদের মধ্যে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ হাবীব রশীদ এটম এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন ড. জহির বিশ্বাস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাজেদুর রহমান। এছাড়া আয়োজক সদস্যদের মধ্যে ছিলেন খালিদ মাহমুদ সেজান, শহিদুল্লাহ কায়ছার শাহীন, মো. সাজ্জাদুল হক ফারুকী সোহেল, মো. তৌহিদ আজিম (চপল), ডা. মো. রশীদুল হাসান, ইয়াদ আলী মৃধা পাভেল, মো. মামুনুর রশিদ, খান হাবিব মোস্তফা, মো. তসলিম হাসান খান সুইট, আতিকুল ইসলাম পান্না, মো. জাহিদুল আলম, শামস আহমেদ আয়াত, শামীম খান শিহাব এবং জামিউল হাসান সোহান।

আয়োজকেরা মনে করেন, এই মিলনমেলা প্রাক্তনদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে বড় পরিসরের আয়োজনের পথ তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনা জিলা স্কুলের প্রাক্তনদের মিলনমেলা, দেড় হাজারের অংশগ্রহণে ইফতার

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬