ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহানন্দে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজনের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়েড়র নববর্ষ উৎসব (‘শজিবু চৈরাউবা’ ৩৪২৪) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের মাঠে জাতীয় পতাকা ও নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে ‘শজিবু চেরাউবা’ ৩৪২৪ এর শুভ উদ্বোধন করেন ‘শজিবু চেরাউবা’ ৩৪২৪ এর উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র। পরে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এর নেতৃত্বে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে ঔঔঔফখৈেৌ বর্ণাঢ্য র গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উৎসবস্থলে এসে শেষ হয়। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে, শারোই খাঙবা, কড়ি খেলা, মধ্যাহ্নভোজ, আলোচনা অনুষ্ঠান, থাবল চোংবা ও নৈশভোজ।
এই নববর্ষ উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আউয়াল, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, একডো এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: দুরুদ আহমেদ।

উল্লেখ্য, ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২৪ তম বর্ষ আজ ১৯ মার্চ শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহানন্দে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ পালিত

সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬