সংবাদ শিরোনাম ::
চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
এর ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।




















