ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি উল্লেখ করেন, রমজান মাসে ভারতসহ বিশ্বের মুসলমানরা সংযম, ইবাদত ও প্রার্থনার মাধ্যমে সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর সেই সাধনার পর এক আনন্দঘন উপলক্ষ হিসেবে উদযাপিত হয়।

মোদি আরও বলেন, ঈদের এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো মানবিক মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনাও করেন তিনি।

চিঠির শেষে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ সম্মান জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬