ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিসি ক্যামেরার আওতায় আসছে যশোর, উন্নয়নে প্রতিশ্রুত প্রতিমন্ত্রী অমিত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের গাড়ীখানা রোড থেকে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও আরসিসি সড়কের উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

WhatsApp Image 2026 03 19 at 13.29.18

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসীর সমর্থন পেয়েছেন তিনি। সেই আস্থার প্রতিদান হিসেবে শহরের উন্নয়নে কাজ করে যেতে চান।

তিনি জানান, নতুন নির্মিত এই সড়কটি গাড়ীখানা সড়ক, চিত্রা মোড় হয়ে এমএম আলী সড়কের যানজট কমাতে সহায়ক হবে। এতে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল চালকদের চলাচল সহজ হবে এবং প্রধান সড়কের ওপর চাপও কমবে।

জলাবদ্ধতা নিরসনের বিষয়েও আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এসব কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুরো শহরকে ধাপে ধাপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সহজ হবে এবং নাগরিক নিরাপত্তা আরও জোরদার হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিসি ক্যামেরার আওতায় আসছে যশোর, উন্নয়নে প্রতিশ্রুত প্রতিমন্ত্রী অমিত

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬