ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সান্তাহারে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, তবে ধীরগতিতে

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার সান্তাহার এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপাতত সংস্কার করা লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেন সংস্কার করা লাইন দিয়ে গন্তব্যে পৌঁছায়।

এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের ছাতিয়ানগ্রাম এলাকায় ‘নীলসাগর এক্সপ্রেস’-এর ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং প্রায় দুই শতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। টানা প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত সম্পন্ন হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন আবদুল মুহিত তালুকদার, ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম জানান, উদ্ধার ও মেরামত কাজ শেষ হওয়ায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে নিরাপত্তার কারণে আপাতত ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য আবদুল মুহিত তালুকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, তবে ধীরগতিতে

সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬