সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারবেন। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।




















