ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে হাসপাতালগুলোতে জরুরি সেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৮ মার্চ) সংস্থাটির পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালে হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জরুরি বিভাগ, লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ সব গুরুত্বপূর্ণ সেবা চালু রাখতে হবে।

এছাড়া জনবল সংকট এড়াতে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ছুটি অনুমোদনের ক্ষমতাও দেওয়া হয়েছে। প্রয়োজনে সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকের সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে জনবল পুনর্বিন্যাস করা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব ও এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ‘অন কল’ সেবা নিশ্চিত করতে হবে।

ঈদের আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুদ রাখার পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম অবহিত করতেও বলা হয়েছে।

ছুটিকালে অগ্নিনির্বাপণ সতর্কতা জোরদার, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, বহির্বিভাগ সর্বোচ্চ ৭২ ঘণ্টার বেশি বন্ধ না রাখা এবং বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি ও প্রসূতি সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমে জানাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে হাসপাতালগুলোতে জরুরি সেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬