ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শুভেচ্ছা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আবারও ফিরে এসেছে আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই মহিমান্বিত দিনটি মুসলিম উম্মাহর জন্য শুধু উৎসবের নয়; বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহান শিক্ষা। এই আদর্শকে ধারণ করেই আমাদের সমাজকে আরও মানবিক ও শান্তিময় করে গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার; প্রতিটি ঘরে ঘরে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিয়ে জনজীবনকে স্বস্তিময় রাখা। যারা দেশ ও মানুষের সেবায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আসুন আমরা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করি। মহান রাব্বুল আলামীন আমাদের সকলের ইবাদত কবুল করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের শুভেচ্ছা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬