ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ ভয়াবহ দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রলার দিয়ে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে।

জানা গেছে, আহত নারীকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (ঢাকার মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে। এছাড়া, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, কেরানীগঞ্জ থেকে আসা যাত্রীরা লঞ্চের পেছন দিক থেকে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ‘ঘাতক’ জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত টার্মিনাল ত্যাগ করে।

পুলিশ জানায়, বোরা আক্তার বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠেছিলেন। এ সময় পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যে হঠাৎ তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ফয়সাল আহমেদ বলেন, দুই লঞ্চের ঘষাঘষিতে সেই নারী পানিতে পড়ে যান। তার অবস্থা গুরুতর, তবে সর্বশেষ তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, আসা যাওয়া- ৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষে সম্ভবত একজন যাত্রী নিহত হয়েছেন বলে শুনেছি। আরেকজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সদরঘাট ১৪ নং পণ্টুনের কাছেই এই ঘটনা ঘটেছে। আমরা আপাতত এটুকুই জানতে পেরেছি। বিস্তারিত আমরা জানলে আপনাদের জানাতে পারবো।

নৌপুলিশ সদস্য ইশতিয়াক আহমেদ বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্পটে যাই। সেখানে গিয়ে শুধু লঞ্চের গায়ে রক্ত লেগে থাকতে দেখেছি। আরেকজনকে নদী থেকে উঠিয়ে নিয়ে আসি। তবে তিনি জীবিত নাকি মৃত সেটা বলকে পারবো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬