ছুটিতেও থেমে নেই কাজ: বাসা থেকেই দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
পবিত্র ঈদের ছুটিতেও সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউ-এর নিজ বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের চলমান কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
জানা গেছে, সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে তদারকি করছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিভিন্ন সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
এছাড়া ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ছুটির প্রথম দিনেও তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে সরকারি কাজ করেছেন এবং ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।






















