বাউফলে ঈদ উদযাপন করবেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের জনগণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
একই দিনে তিনি বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন (২৯ মিন্টো রোড, ঢাকা)-এ অনুষ্ঠিত হবে। এ দিকে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার নিজ গ্রামে এবং নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায় ঈদ উদযাপন করবেন।
সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে এবং সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ পালন করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে মাওলানা এটিএম মা’ছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, ড. হামিদুর রহমান আযাদ ঢাকায় এবং মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া অ্যাড. মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে, অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের সিলেটে, মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব ঢাকায় এবং সাইফুল আলম খান মিলন এমপি ঢাকায় ঈদ পালন করবেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে অ্যাড. মতিউর রহমান আকন্দ ঢাকায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বগুড়ায়, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি সাতক্ষীরার নিজ গ্রামে এবং মোবারক হোসাইন ঢাকায় ঈদ উদযাপন করবেন।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি চাঁপাইনবাবগঞ্জের নিজ গ্রামে, উত্তর মহানগরীর আমীর মো. সেলিম উদ্দিন ঢাকায় এবং ড. রেজাউল করিম লক্ষ্মীপুরের নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

























