ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে প্রকাশ্য বৈঠকে জাহাঙ্গীর কবির নানক, সঙ্গে ছিলেন আরও দুজন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেস্টুরেন্টে প্রকাশ্যে দেখা গেছে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানককে। এ সময় তার সঙ্গে সাবেক একজন সংসদ সদস্যসহ আরও একজন ব্যক্তিকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত ২টা ২০ মিনিটের দিকে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগের কয়েকজন নেতার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফেনীর এক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচিত একজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্ট্যাটাসে আরও বলা হয়, শেখ হাসিনার প্রটোকল কর্মকর্তা হিসেবে পরিচিত ওই ব্যক্তিই বৈঠকের আয়োজন করেছিলেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লিতে প্রকাশ্য বৈঠকে জাহাঙ্গীর কবির নানক, সঙ্গে ছিলেন আরও দুজন

সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬