ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ মার্চ) সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলীসহ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি সময়েও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্ষা শুরুর আগমুহূর্তে এ ধরনের বিচ্ছিন্ন বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। এ সময় সাধারণত ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা যায়। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রসহ বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬