ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পৌঁছানোর পর তাকে সরাসরি হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমান যাত্রার পর মির্জা আব্বাস নিরাপদে পৌঁছেছেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে, রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬