ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে সাজানো ফুল শুকিয়ে যাচ্ছে? যেভাবে তাজা থাকবে অনেক দিন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘর সাজানোর সহজ ও কম খরচের উপায়গুলোর মধ্যে ফুল অন্যতম। ফুলদানিতে সাজানো টাটকা ফুল ঘরের সৌন্দর্য ও স্নিগ্ধতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তবে কাটা ফুল বা কাট ফ্লাওয়ার অনেক সময় দ্রুত শুকিয়ে যাওয়ায় অনেকেই কৃত্রিম ফুল ব্যবহার করতে বাধ্য হন। অথচ প্রাকৃতিক ফুলের সৌন্দর্য ও সুবাসের সঙ্গে কৃত্রিম ফুলের তুলনা হয় না।

বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন নিলে ফুলদানিতে রাখা ফুল অনেক দিন সতেজ রাখা সম্ভব। নিয়মিত জল বদলানো এবং ডাঁটি ঠিকভাবে ছাঁটাই করার পাশাপাশি একটি সহজ কৌশলও রয়েছে—ফুলদানির জলে অল্প পরিমাণ লবণ মেশানো।

কেন লবণ ব্যবহার করা হয়

লবণে থাকা সোডিয়াম ও ক্লোরাইড আয়ন পানিতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। ফলে ফুলের ডাঁটির কোষে পানির প্রবাহ ঠিক থাকে এবং ফুল তুলনামূলক বেশি সময় সতেজ থাকতে পারে। তবে অবশ্যই পরিমিত পরিমাণে লবণ ব্যবহার করতে হবে।

ফুল সতেজ রাখতে যেভাবে করবেন

১. ফুলদানি পরিষ্কার রাখুন
ফুল রাখার আগে ফুলদানিটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। এতে ব্যাকটেরিয়া জমার সম্ভাবনা কমে।

২. ফুলের ডাঁটি ছাঁটাই করুন
ফুলের ডাঁটির নিচের অংশ প্রায় আধা ইঞ্চি কেটে নিলে ফুল সহজে পানি শোষণ করতে পারে। কয়েক দিন পরপর আবারও ডাঁটি একটু করে কেটে নেওয়া ভালো।

৩. সঠিক লবণ ব্যবহার করুন
ফুলের জন্য সবচেয়ে উপযোগী হলো সৈন্ধব লবণ। এতে আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো উপাদান থাকে এবং এর কিছু অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে।

৪. পানিতে লবণ মেশান
ফুলদানির পানিতে এক চা চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। বেশি লবণ দিলে ফুল উল্টো দ্রুত শুকিয়ে যেতে পারে, তাই পরিমাণ ঠিক রাখা জরুরি।

কয়েক দিন পরপর পানি বদলে একইভাবে লবণ মিশিয়ে নিলে ফুলদানিতে রাখা ফুল দীর্ঘ সময় সতেজ ও সুন্দর থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরে সাজানো ফুল শুকিয়ে যাচ্ছে? যেভাবে তাজা থাকবে অনেক দিন

সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬