ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীত শেষ হবার আগেই রাজধানীতে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর বৃষ্টি শুরু হয়। যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শিলাবৃষ্টি দেখা গেছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) পূর্বাভাসে জানিয়েছিল, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হতে পারে।

বিডব্লিউওটি জানায়, ‘গোধূলি’ বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আংশিক বৃষ্টিবলয় মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে পারে।

সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়টি ১৩ মার্চ রাত থেকে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মধ্য দিয়ে প্রবেশ করবে এবং ১৮ মার্চ পর্যন্ত উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬