সংবাদ শিরোনাম ::
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডে একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই প্রবাসী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে রয়েছেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার।
গুরুতর আহতদের নাম—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালেতে আইজিএম হাসপাতালের বিশেষ বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাইকমিশন তাদের খোঁজখবর নিচ্ছে।
হাইকমিশন জানিয়েছে, নিহতদের মৃতদেহ দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





















