ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও স্কাউট শিক্ষককে পুরস্কার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে।

এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মোসলেম উদ্দীন।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম এবং সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম বিএ (অনার্স), এমএ ও বিএড ডিগ্রিধারী। তিনি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৫ সালে তিনি শ্রেষ্ঠ গাইড নির্বাচিত হন।

প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, একজন শিক্ষকের যেসব গুণাবলী থাকা প্রয়োজন—যেমন সময়মতো ক্লাস নেওয়া, পরীক্ষা পরিচালনা, শিক্ষাসংক্রান্ত দায়িত্বশীলতা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে আন্তরিক অংশগ্রহণ—এসব গুণ ফৌজিয়া খানমের মধ্যে রয়েছে। তিনি তার উত্তরোত্তর সাফল্য ও সম্মান কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও স্কাউট শিক্ষককে পুরস্কার

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬