ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি এনসিপির

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে এই দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের অধিবেশন ফ্যাসিস্টদের দোসরের বক্তব্য শোনার জন্য নয়, বরং সংবিধান সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ ও উচ্চকক্ষ নির্ধারণের জন্য তারা সংসদে যাচ্ছেন। তিনি স্পষ্টভাবে বলেন, “অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের ‘হ্যাঁ’ রায় কার্যকর করতে হবে। সংবিধান সংস্কারের পক্ষ এবং বিচারের পক্ষে আমাদের লড়াই চলমান থাকবে।”

ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক।

এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভাগের ৮ জেলার দুই হাজারের বেশি এনসিপি নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি এনসিপির

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬