ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বন্যার টাকা কই?’—জুলাইযোদ্ধাদের রোষের মুখে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদায়ি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বন্যার তহবিলের হিসাব জানতে চান এক ব্যক্তি। তিনি নিজেকে তুলাই যোদ্ধা বলে পরিচয় দেন।

ঘটনাস্থল ছিল এনসিপির পবিত্র ঈদুল ফিতরের আয়োজন সংক্রান্ত সংবাদ সম্মেলন। প্রশ্নকারী নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

ভিডিওতে দেখা গেছে, তিনি সরাসরি আসিফ মাহমুদকে প্রশ্ন করেন, “আপনাদের কাছে বন্যার যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকার হিসাব কোথায় পাওয়া যাবে?”

প্রশ্নকারীর ক্ষোভ প্রকাশের সময় তিনি আসিফ মাহমুদকে ‘সন্ত্রাস’ ও ‘মববাজ’ বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন, “জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি”। এ সময় সংবাদ সম্মেলনে হট্টগোল সৃষ্টি হয়।

আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসব আয়োজন করা হবে। এতে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদের মিছিলও থাকবে। আয়োজন পরিচালনার জন্য একটি বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, এই উৎসবে নাগরিক উদ্যোগে আর্থিক সহায়তা গ্রহণ করা হবে এবং স্বেচ্ছাসেবী হিসেবে যেকোনো তরুণ অংশগ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘বন্যার টাকা কই?’—জুলাইযোদ্ধাদের রোষের মুখে আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬