ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে মিনি পেট্রোল পাম্প, জরিমানা ৫০ হাজার

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে বাসা বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প। তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে মঙ্গলবার (১০ মার্চ)উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ার আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়িকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল ১০০ টাকা লিটার ধরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় জানতে পারে উপজেলার ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ¦লানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন।

এ সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেন এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ি জ¦ালানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন।

এ খবরে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়িতে মিনি পেট্রোল পাম্প, জরিমানা ৫০ হাজার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬