সংবাদ শিরোনাম ::
ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকবে। ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
এর আগে সরকারের ঘোষিত ঈদের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছিল।























