ট্রাম্পের হিটলিস্ট তৈরী! পরবর্তী শিকার কে হবে ?
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে সংঘাতের অগ্নিঝরা আরও ঘনীভূত হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এর পর তার ছেলেমোজতাবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, “যদি আমাদের অনুমোদন ছাড়া সে ক্ষমতায় থাকে, তাহলে সে বেশিদিন টিকবে না।” অনেকে এটিকে ট্রাম্পের ‘হিটলিস্ট’-এ মোজতাবার নাম অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী মার্কিন সামরিক সহায়তায় তেহরানের উপর ব্যাপক হামলা চালায়। সেই হামলায় আলি খামেনেইয়ের গোপন আস্তানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তার পরিবারের অনেক সদস্যও প্রাণ হারান।
মোজতাবা খামেনেই, ৫৬ বছর বয়সী, দীর্ঘদিন ধরে তার বাবার ছায়ায় কাজ করেছেন। তিনি কখনো নির্বাচিত পদে ছিলেন না, কিন্তু পর্দার আড়ালে শক্তিশালী ভূমিকা পালন করেছেন। IRGC-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, ২০০৯-এর গ্রিন মুভমেন্ট ও ২০২২-এর বিক্ষোভ দমনে তার ভূমিকা তাকে হার্ডলাইনার হিসেবে চিহ্নিত করেছে। আমেরিকা ২০১৯ সাল থেকেই তাকে নিষিদ্ধ করেছে।
মোজতাবার নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই ট্রাম্পের প্রতিক্রিয়া আসে। তিনি এবিসি নিউজকে বলেন, “ইরানের নতুন নেতা যদি আমাদের অনুমোদন না নেয়, তাহলে সে টিকবে না। আমরা চাই না ভবিষ্যতে প্রতি দশ বছর অন্তর ফিরে এসে যুদ্ধ করতে হয়।” এই মন্তব্যকে অনেকেই হিটলিস্টের ইঙ্গিত হিসেবে বিশ্লেষণ করছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক রয়েছে, এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত নিয়ে অস্থিরতা বাড়ছে।
























